কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান বদি  বৃহস্পতিবার উখিয়ায়  আগমন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনে উদ্যোগে এক গণসংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। সকাল ১১ টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী জানান।

স্থানীয় সংসদ সদস্যকে বরণ করতে কক্সবাজার-টেকনাফ সড়কের ২০ কিলোমিটার জোড়ে দলীয় নেতাকর্মীরা ২ শতাধিক তোরণ নির্মাণ করেছেন। সড়কের উভয় পার্শ্বে পোষ্টার পেষ্ট্যুনে সয়লাব হয়ে গেছে। মরিচ্যার লাল ব্রিজ থেকে পালংখালী ব্রিজ পর্যন্ত ২ শতাধিক তোরুণ নির্মাণ করা হয়েছে।

উখিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও হলদিয়াপালং ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন বলেন, এমপিকে বরণ করতে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন বলেন, গণ সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করছে।গণসংবর্ধনা সফল করতে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
কায়সার হামিদ

 

মানিক/নাজিব