গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে সোমবার দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেওয়ারিশ কুকুর নিধন করা হয়েছে।

পৌরবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, বেশ কিছু দিন যাবৎ পৌর এলাকার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে সাধারণ পথচারীসহ স্থানীয় ব্যবসায়ী। এ সব বেওয়ারিশ কুকুরের আক্রমণ থেকে গরু-ছাগলও রেহাই পায়নি।  

পৌরবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক কুকুর নিধন করা হয়েছে বলে পৌর সচিব মো. মিলন মিয়া জানান।

তিনি আরো জানান, পৌরবাসীর উপদ্রুপের কথা মাথায় রেখে আগামী আরো কয়েকদিন বেওয়ারিশ কুকুর নিধন চলবে।

জেআই