দিনাজপুরে পুনর্ভবা নদীতে গোসলে নেমে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে সদরের কাঞ্চন সেতুর দক্ষিণ পাড়ে নদীতে নেমে এরা ডুবে যায় বলে জানান বিরল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।
এরা হলেন শহরের বালুয়াডাঙ্গা এলাকার হাসানুল হক চৌধুরীর ছেলে দিনাজপুর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র মেহেদী হাসান পলাশ, পাহাড়পুর এলাকার তোজাম্মেল হোসেনের ছেলে দিনাজপুর জিলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আবিদ বিন তুর্জ এবং দিনাজপুর সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মাসুদ আব্দুল্লাহ।
ওসি বলেন, বেলা দেড়টার দিকে বিরল পাড় দিয়ে এই তিনজন নদীতে গোসল করতে নেমে ডুবে যায়।
“দিনাজপুরে ফায়ার সার্ভিস দলের ডুবুরি দল না থাকায় স্থানীয় একদল যুবক প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ৪ টার দিকে তিন জনের লাশ উদ্ধার করে।”
এসএম





