রাজধানীতে বিহঙ্গ পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন।

আজ (০৪ জুন) বৃহস্পতিবার বেলা ১২টার কিছু আগে বাংলামোটর এলাকায় এই ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-দক্ষিণ বিভাগের রমনা জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম জানান, শাহবাগ থেকে বাংলামোটর সিগন্যাল পার হয়েই বিহঙ্গ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১৯৯০) পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ঘেঁষে চলা একটি মোটরসাইকেল ও একজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পথচারী ও মোটরসাইকেল আরোহী।

তবে, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। বাসটি জব্দ করে চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

এমবি