রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মুত্যু হয়েছে।
আজ (১৯ আগস্ট) বৃহস্পতিবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালে ৫ জন করোনা পজিটিভ, ৩ জন উপসর্গ নিয়ে এবং একজন নেগেটিভ হয়ে মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সমকালকে জানান, মৃত ৯ জনের মধ্যে পাঁচ জন পাবনা , দু্ই জন রাজশাহী, এক জন নাটোর ও এক জন নওগাঁর বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ২৫৪ জন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৪৬ টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ১৫ দশমিক ০৩ শতাংশ।
এমবি





