দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ( ২৮ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং সিলেট ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় প্রধানত অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া আগামী শুক্রবার ( ২৯ অক্টোবর) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

এইচএন