বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান।

আজ (১৫ অক্টোবর) বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর পরে সেখানে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

কোভিড-১৯ মোকাবিলা, পুনরুদ্ধার প্রচেষ্টা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করতে গতকাল (১৪ অক্টোবর) বুধবার ঢাকায় পৌঁছেছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী।

বুধবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন বিগান।

এমবি