ভোলার বোরহানউদ্দিনের মেঘনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় জেলে ট্রলার ডুবে গিয়াস (১৭) নামে ১ জেলে নিহত হয়েছে।
এ ঘটনায় আরও ২ জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে আলিমুদ্দি এলাকায় মেঘনায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গিয়াসের বাড়ি বাটামারা গ্রামে। নিখোঁজরা হলেন- কামাল ও সিরাজ। এছাড়া মিজান ও সুক্করসহ ৩ জনকে উদ্ধার করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ভোরে মিজানসহ ৬ জেলে মেঘনায় ইলিশ শিকার করছিলো। এসময় একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কা তাদের ট্রলারটি ডুবে যায়।
ট্রলারে থাকা ৩ জেলে উদ্ধার হলেও বাকি ৩ জেলেকে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা গিয়াস নামে ১ জেলের মৃতদেহ উদ্ধার করে। বাকিদের উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শাহীন/জেড





