টঙ্গীর তুরাগে ভেজাল ও নেশাবিরোধী কমিটি গঠন করা হয়েছে। এলাকার প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি পুলিশ ও সচেহন নাগরিকদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিকেলে তুরাগ থানায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাধারণ জনগণের এক উন্মুক্ত আলোচনা শেষে এ কমিটি গঠন করা হয়।

আলোচনায় সিদ্ধান্ত হয়, এই কমিটি কোথাও খাবারে ভেজালের বা ফরমালিন মিশ্রণের খবর পেলে তা সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবে।

এ ছাড়া কোথাও নেশাজাতীয় দ্রব্য সেবন বা বিক্রয়ের খবর জানতে পারলেও তা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হবে। উল্লেখ্য, তুরাগ এলাকায় বিপুল সংখ্যক তরুণ ও যুবক মাদক সেবনে আসক্ত।

ঢাকা, কেবি, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ