খাগড়াছড়িতে ঘরে ঢুকে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইউপিডিএফ কর্মীর নাম রনিক ত্রিপুরা ওরপে পিপলু (৪১)।

শনিবার রাত সাড়ে আটটার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার গাছবান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনিক প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সদস্য বলে জানা গেছে।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা এ হত্যাকাণ্ডের জন্য এমএন লারমা নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘রাতে চার-পাঁচজনের সশস্ত্র একদল সন্ত্রাসী ঘরে ঢুকে রনিককে গুলি করে পালিয়ে যায়।’

অন্যদিকে জেএসএসের পক্ষ থেকে এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো জানান খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার জেলার রামগড়ে প্রতিপক্ষের গুলিতে জেএসএস এম এন লারমা গ্রুপের রামগড় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহন ত্রিপুরা খুন হন।

জেড