আবদুস সাত্তার (৫৫) নামে এক রেল কর্মচারীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের দয়াল বন্ধু গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
আবদুস সাত্তার ওই একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, আবদুস সাত্তার দুপুরে জুমার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছালে সাত/আটজনের একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা. ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





