চাপাইনবাবগঞ্জের খামরারচর সীমান্ত হতে ১ হাজার ৪৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চাপাইনবাবগঞ্জ সীমান্তের খামরারচর এলাকায় এঘটনা ঘটে।
বিজিবির সদরদপ্তরের মিডিয়া উইং এর পরিচালক মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চাপাইনবাবগঞ্জ সীমান্তের খামরারচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ১,৪৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।
এআই/





