নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা।
সোমবার বিকাল ৪টায় পেট্রোলবোমা ছুড়ে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা নিউ আনন্দ পরিবহনের একটি বাস (নারায়ণগঞ্জ ব ১১১-০০৪৪) থামিয়ে পেট্রোলবোমা ছুড়লে আগুন ধরে যায়।
এ সময় যাত্রীরা দ্রুত লাফিয়ে বাস থেকে নেমে পড়েন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসএইচ





