মেহেরপুর জেলার গাংনী উপজেলার চাঁদপুর গ্রাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রবকে লক্ষ্য করে বোমা হামলা ছুড়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে।

আব্দুর রব পেশায় ডিশ ব্যবসায়ী। বোমা হামলায় আব্দুর রব অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

আব্দুর রব জানান, রাত সাড়ে ৯ টার দিকে বাড়ির বাহিরে থেকে উঠানে পৌঁছানো মাত্রই তাকে লক্ষ্য করে হাতবোমা ছুঁড়ে মারে ওই দুর্বৃত্ত। বোমাটি তার নিকটে পড়তেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। অল্পের জন্য বোমাটি তার গায়ে লাগেনি।

তিনি আরো জানান, বিদেশে লোক পাঠানোকে কেন্দ্র করে একটি দল তাকে কয়েকদিন আগে থেকে বোমা মেরে হত্যার হুমকি দিয়েছে। তাদের দেওয়া হুমকির তিনদিন পেরিয়েছে। এর আগে ওই দলটি আরও দুবার হামলা চালায়।

খবর পেয়ে স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, বোমা হামলার ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে এছাড়া কে বা কারা এর সাথে জড়িত সেই ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন এবং বোমাবাজদের ধরতে পুলিশ এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে।

এমকে