ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাসস্ট্যান্ডের পূর্বদিকে পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে ঢাকাগামী বিআরটিসির চলন্ত গাড়িতে উঠতে গিয়ে ওই ব্যক্তি হাত পেছলে পড়ে যায়। এ সময় বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে হাইওয়ে পুলিশ মহাসড়কের গোলড়া এলাকা থেকে ওই বাসটিকে আটক করে। তবে, বাসের চালক পলাতক রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। লাশটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
এমকে





