রাজধানীর কারওয়ান বাজারে বাসচাপায় এক স্কুটিচালক নিহত হয়েছেন। বুধবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির কাছে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তাতে নাম লেখা আছে, সায়েদুর রহমান। বয়স ৪৩ বছর। আর ঠিকানা লেখা আছে, তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়া।
স্কুটি চালিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। পথে কারওয়ান বাজার এলাকার নিউ স্টার রেস্তোরাঁর সামনে এলে পেছন থেকে গুলিস্তান-আব্দুল্লাহপুর রুটের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মাহমুদুল হাসান বলেন, এ ব্যাপারে বিস্তারিত জানান চেষ্টা চলছে। এছাড়া আমরা বাসটি আটক করতে পেরেছি।
এমবি





