লক্ষ্মীপুরে জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

শনিবার (০২ অক্টোবর) কেন্দ্রীয় যুবলীগের দফতর সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান মাসুদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

এতে উল্লেখ করা হয়, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক কার্যক্রম স্থবিরতা ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গঠনতন্ত্র ২৩ ধারা মোতাবেক কুমিল্লা উত্তর ও লক্ষ্মীপুর জেলা শাখা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে যুবলীগের এ জেলা শাখা বিলুপ্ত করা হয়।

এমবি