চট্টগ্রামের কোতোয়ালী থানার জামালখান শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউট থেকে ‍২ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় লিফলেট বিতরণের সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন, আসাদুল্লাহ(২০) ও আসিফ ইকবাল (১৯)।

কোতোয়ালী থানার অফিসার ইন চার্জ একে‌এম মহিউদ্দিন সেলিম বলেন,‘লিফলেট বিতরণের সময় ২ শিবির কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় কোন মামলা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।’

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ, জেএ