নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে শ্রীধরপুর গ্রামে যুবলীগ ক্যাডাররা চাঁদা না পেয়ে ঠিকাদারকে সরকারী কাঁচা সড়কে মাটি ভরাট করতে বাধা দেয়া হয়েছে।
৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় একই গ্রামের মৃত আফজাল মিয়ার ছেলে যুবলীগ ক্যাডার পেশাদার চাঁদাবাজ সুরুজ ও নুরুল আলমের ছেলে ইউছুফের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী শনিবার ও রোববার ২ দিন ধরে সড়কে মাটি ফেলার মেশিনের শ্রমিককে মাটি তুলতে বাধা দিয়ে কাজ বন্ধ করেছে।
পুলিশ সংবাদ পেয়ে রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই জিল্লুর রহমান ৩-৪ জন পুলিশ নিয়ে রোববার বিকেলে ঘটনাস্থলে গেলে চাঁদাবাজরা গা ঢাকা দেয়া হয়েছে।
এলাকাবাসী জানান, রাজগঞ্জ মফিজ মিয়ার বাড়ি-মুসা মিয়ার বাড়ি পর্যন্ত এক কিলোমিটার এলজিইডির বরাদ্দে গত ৬ মাস আগে সড়ক পাকা করতে ঠিকাদার নিয়োগ করা হয়।
রাস্তা নিচু হওয়ায় মাটি ভরাট করে উঁচু করতে ঠিকাদার স্থানীয় মেশিনে বালু তুলতে লিটনকে দায়িত্ব দেয়া হয়।
শনিবার সকালে লিটন পাশের ক্ষেত থেকে মেশিন দিয়ে বালু তুলে রাস্তা ভরাট করতে যায়। ওই চাঁদাবাজেরা সংবাদ পেয়ে মুহুর্তের মধ্যে ৫০ হাজার টাকা চাঁদা দাবি কর।
চাঁদা না দিয়ে লিটন ওই চাঁদাবাজের বিরুদ্ধে স্থানীয় চেয়াম্যান ও মেম্বারকে অবহিত করে রোববার সকালে আবারও মেশিন দিয়ে বালু তুলে রাস্তা ভরাট করতে শুরু করে। চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে লিটনকে প্রাননাশের হুমকি দিয়ে মেশিন বন্ধ করেছে।
এক নং ওয়ার্ডের আওয়ামীলিগের সাধারন সম্পাদক আবুল কালাম জানান, ওই ক্যাডাররা যুবলীগের কোনো দায়িত্বে নেই।
এদিকে রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই জিল্লুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, চাঁদা না পেয়ে ওই সন্ত্রাসীরা সড়কের মাটি ভরাট করতে বাধা দেয় আরাফাতুর রহমান।
আরএম





