বগুড়া-রংপুর মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের তিন যাত্রী আহত হয়েছেন।

মহাস্থানের চণ্ডিহারা বাজারে মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অ্যাম্বুলেন্সের হেলপার নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার যাত্রাবাড়ী এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে ফারুক হোসেন (২০)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাইওয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ১৪-৪৪৪২) গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্সকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের সামনে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই হেলপার ফারুক নিহত হন। এ ঘটনায় বাসটি আটক করে পুলিশ।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম) , জেআই