নওগাঁয় অসহায় দুঃস্থ শীতার্ত ৪০০ জনের মাঝে শীতবস্ত্র (কম্বল ও শীতের কাপড়) বিতরণ করা হয়েছে।

স্কুল কলেজের একদল ছাত্র-ছাত্রীরা নিজেদের অর্থ ও অন্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেই টাকা দিয়ে শীতবস্ত্র ক্রয় করে গ্যাং অফ ওয়ার নামে একটি সংগঠনের নামে সকালে শহরের নওজোয়ান মাঠে এই সব শীতবস্ত্র বিতরণ করে।

এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনের সভাপতি এহসান আহমেদ চৌধূরী, সাধারণ সম্পাদক এফ, এম আরহামুল ইসলাম, সদস্য ফেরদৌস আল জুনায়েদ, জেবা ও শাম্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএ