গোয়ালন্দে মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা, চোলাইমদ ও দুই রাউন্ড তাজা গুলিসহ সাতজনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গোয়ালন্দ বাজার আড়ৎ পট্টি মহল্লার শৈবাল বিশ্বাস (২১), কুমড়াকান্দি গ্রামের রফিক মোল্লা (২৫), আরমান আলী খান (২৫), ময়ছের মাতুব্বার পাড়া গ্রামের জামাল সরদার (৩০), আজিবর সরদার (২৪), সাকের ফকির পাড়া গ্রামের শহিদ মোল্লা (৩৮) ও পৌর ৭নং ওয়ার্ডের আদর্শগ্রামের আরজু খা (৩০)।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মিজানুর রহমান জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার সম্ভাব্য বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ৭০ লিটার চোলাই মদ, ৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও পিস্তলের দুই রাউন্ড তাজা গুলিসহ সাতজনকে গ্রেফতার করা হয়।

আটকদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় পৃথক চারটি মামল করা হয়েছে। গোয়ালন্দ উপজেলাকে মাদকমুক্ত করতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেএইচ