গাইবান্ধার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মীসহ ৫২ জনকে আটক করেছে পুলিশ।

জেলা পুলিশ কন্টোল রুম অপারেটর তবিবর রহমান গনমাধ্যমকে বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫২ জনকে আটক করে। এর মধ্যে সুন্দরগঞ্জ থানা থেকে বিএনপির ২ ও জামায়াতের ৩৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। বাকী ১৪ জন গ্রেফতারি পরোয়ানা ও মাদক মামলার আসামি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান  বলেন, পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৩৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মানবতাবিরোধী অপরাধ মামলার গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি সাবেক এমপি আবদুল আজিজের একান্ত সহকারী মিসকিন মুকুল ও রামজীবন ইউনিয়ন জামায়াতের আমির রয়েছেন।

এ দু’জনকে লিটন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

রুবেল/নাজিব