চট্টগ্রামের হাটহাজারী জুয়েলার্স সমিতি-২০১৪’র নির্বাচন পরবর্তী অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে পুরো প্যানেল নির্বাচিত হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়। উপজেলার একটি অভিজাত হোটেলে এই নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন নণী গোপাল বণিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্পণ কুমার ধর। এছাড়া, সিনিয়র সভাপতি পদে মুন্সী বিজয় কুমার বণিক, সহ-সভাপতি নারায়ণ বণিক, সাংগঠনিক সম্পাদক মো. শোয়েব সর্ব সম্মতিক্রমে নির্বাচিত হন।
নির্বাচন পরবর্তী হাটহাজারী উপজেলার ত্রিবেণী কমিউনিটি সেন্টারে সংগঠনের পক্ষ থেকে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের নব নির্বাচিত সভাপতি নণী গোপাল ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হাটহাজারী জুয়েলার্স সমিতি’র প্রাক্তন সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক বিজয় কৃষ্ণ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক ও হাটহাজারী এস এম সোলায়মান মার্কেটের স্বত্ত্বাধিকারী এস এম সোলায়মান। এ সময় সংগঠনের বর্তমান ও প্রাক্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





