নড়াইল সদর উপজেলার নাকসি-মাদরাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১০পিস ইয়াবাসহ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

নড়াইল সদর থানা সূত্রে জানা যায়, নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন’র নেতৃত্বে গতকাল শনিবার (৬ অক্টোবর) ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে সদর থানার এসআই ফাহিম ও খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃত পুলিশ কর্মকর্তা মানিক বাগেরহাটে কর্মরত আছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী। এ ব্যাপারে শনিবার (৬ অক্টোবর) নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং-১১।

এসআই মানিক দীর্ঘ দিন নড়াইল সদর থানায় চাকুরী করেছেন। সে সুবাদে নড়াইল শহরের কুড়িগ্রামের রঞ্জন দাসের মেয়ে রনি দাস (৩০) কে বিয়ে করেন। এসআই মনিক চন্দ্র সাহা আগে থেকেই মাদকাসক্ত ছিলেন। নড়াইল সদর থানায় থাকা কালে নিয়মিত ফেন্সিডিল সেবন করতেন। সেভাবে এক সময় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। দীর্ঘকাল যাবত নড়াইলসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন।

পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন পিপিএম জানান, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী পুলিশ, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক যেই হোক না কেন, কোন ছাড় নেই।

হুমায়ুন/ জেড