জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইঞ্জিনের ধাক্কায় তেলবাহী ট্রেনের ছাদ থেকে পড়ে চার যাত্রী নিহত ও ১৭ জন আহত হয়েছেন। উপজেলার খাসবাগড়ি রেলগেট এলাকায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জয়পুরহাট জেলা আধুনি হাসপাতালের চিকিৎসকরা জানান, একজন ঘটনাস্থলে ও তিনজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। আর আহতদের সবার অবস্থা আশংকাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে তেলবাহী ট্রেন ৩০টি বগি নিয়ে পার্বতীপুর যাচ্ছিলো। বিকাল সাড়ে ৫টার দিকে খাসবাগড়ি এলাকায় হঠাত টেনের ইঞ্জিন থেকে ২৬ টি বগি বিচ্ছিন্ন হয়ে হলে চারটি বগি নিয়ে সামনের দিকে চলতে থাকে। এসময় পেছনের বগিতে থাকা গার্ড মোবাইল ফোনে ট্রেন চালককে বিষয়টি জানান। তখন চালক ট্রেন থামিয়ে আবার ইঞ্জিকে পেছনের দিকে নিয়ে আসতে থাকেন।

এসময় পেছনে বিচ্ছিন্ন হয়ে থাকা বগিতে প্রচন্ড থাক্কা লাগলে ট্রেনের ছাদসহ বিভিন্ন স্থানে বসে থাকা যাত্রীরা নীচে পড়ে গিয়ে অনেকে ট্রেনে কাটা পড়েন। পরে উদ্ধারকারীরা এসে ঘটনাস্থলে একজনের মৃতদেহ উদ্ধার করে বাকীদের হাসাপাতালে নিয়ে যান। সেখানে তিনজনকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

কেএইচ