চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে জেএসসি পরীক্ষার প্রথমদিনে ২ হাজার ৭০৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। বাংলা ১ম পত্র পরীক্ষায় ১ লাখ ৬৫ হাজার ৫৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৬২ হাজার ৮৪২ জন পরীক্ষার্থী।

আজ মঙ্গলবার (১ নভেম্বর) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চট্টগ্রাম নগরসহ, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার ২১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা এবং কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেন, প্রথমদিন বাংলা ১ম পত্র পরীক্ষায় ২ হাজার ৭০৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। চট্টগ্রামের শিক্ষাবোর্ডের অধীনে ২১১টি শিক্ষাকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মাসুম/এআই