ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়ির বোল্ট খুলে হত্যা চেষ্টার ঘটনায় গঠিত তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ভিসির কার্যালয়ে কমিটির আহবায়ক প্রতিবেদন পাঠকরে শোনান।
প্রতিবেদনে শাহাদুল নামের এক গাড়ি চালককে সন্দেহভাজন উল্লেখ করা হয়েছে। এদিকে বুধবার এ বিষয়ে ইবি থানায় একটি মামলাও দায়ের করেন ইবি প্রশানস। মামলায় শাহাদুল নামে ঐ গাড়িচালককে আটক করেছে ইবি থানা পুলিশ।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম টাইমনউিজকে বলেন, ‘প্রক্টর এবং ভিসি শাহাদুলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করলে আমারা প্রক্টর এবং ভিসির জ্ঞ্যাতসারে শাহাদুলকে গ্রেফতার করি।’
আলোচনায় আছে, এত বড় ঘটনার পেছনে শুধু একজন গাড়িচালক জড়িত থাকতে পারে না। প্রকৃত ষড়যন্ত্রকারীকে আড়াল করতে কাউকে যেন বলির পাঠা না করা হয়। সেদিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার কথাও বলছেন সাধারণ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা।
সহায়ক কর্মচারী সমতির সভাপতি উকিল উদ্দিন বলেন, ‘শাহাদুল একজন নিরিবিলি মানুষ। তাকে কারো সাথে কোন দিন উচ্চ বাচ্চও করতে দেখি নি। আমারা চাই মূল ষড়যন্ত্রকারী যেন ছাড় না পায়।’
নাজিব





