সপ্তাহব্যাপী সাঁড়াশি অভিযানের ৪র্থ দিনে নোয়াখালীতে হিজবুত তাহরীর ১ সদস্য ও জামায়াত-শিবিরের ২ জনসহ ৪৮ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত তাদের আটক করা হয়।
আটকৃতদের মধ্যে হিজবুত তাহরীর সদস্য আমিনুল ইসলাম ওরফে ফজলে রাব্বীর (২৮) পরিচয় জানা গেলেও বাকিদের পরিচয় জানা যায়নি।
নোয়াখালী জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ ৪৮ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআইএস





