করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১ জনে। মোট মৃত্যু ৩৪ জনের।
আজ (১২ এপ্রিল) রোববার দুপুরে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৩৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২১ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।
এমবি





