নাটোরের গুরুদাসপুরে ট্রাক্টরের চাপায় আতিয়া খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
উপজেলার চাঁচকৈড় মধ্যমপাড়ায় রোববার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু একই এলাকার শফিকুল ইসলামের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টায় শিশুকন্যা আতিয়া বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল। এ সময় মাটিবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রাক্টরসহ চালক ইমরান আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গুরুদাসপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





