পবিত্র রমজানের শুরু থেকে নীলফামারীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য সরবরাহ বন্ধ রয়েছে। এতে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

টিসিবি ডিলাররা জানান, গত ৩১ মে পর্যন্ত দুই দফায় রংপুর থেকে টিসিবির মালামাল তুলে রমজান মাসের প্রথম দিন গত ৭ জুন পর্যন্ত বিক্রি করা হয়েছে। ৮ জুন থেকে সরবরাহ বন্ধ রয়েছে। ওই দুই দফায় সরবরাহ পাওয়া গেছে ছোলা, মসুর ডাল, সোয়াবিন তেল ও চিনি।

সরেজমিনে বাজারে দেখা গেছে, টিসিবির ছোলা প্রতি কেজির মূল্য ৭০ টাকা, চিনি ৪৮ টাকা, মসুর ডাল ৯০ টাকা ও ৫ লিটারের, সোয়াবিন তেল ৪০০ টাকা । কিন্তু বাজারে ছোলা ৮৬ থেকে ৯০ টাকা, চিনি ৫৫ থেকে ৬০ টাকা, মসুর ডাল ১২০ থেকে ১৩০ টাকা ও সোয়াবিন তেল ৪৬০ থেকে ৪৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, ইফতারির জন্য ছোলা, চিনি ও তেল বেশী পরিমানে লাগে।

এ বছর বাজারের জিনিসের দাম বেশী। আগে টিসিবির মালামাল কম দামে পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে দোকান থেকে বেশী দামে কিনছে ক্রেতারা। ত্রেতাদের দাবী, এ বছর টিসিবির পণ্য বাজারে না থাকার কারণে নিত্যপণ্যের দাম কমছে না। সুত্র জানায়, গত ৩১ মে পর্যন্ত দুই দফায় পণ্য তুলে ৭ জুন পর্যন্ত বাজারে বিক্রি করেছে ডিলাররা।

৮ জুন রংপুর ডিপো থেকে সরবরাহ বন্ধ করে দেওয়ায় এখন তারা মালামাল তুলতে পারছে না। এ কারণে সরবরাহ বন্ধ আছে।

এমআর