নীলফামারীর জলঢাকা থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ, ব্যবসায়ী এবং সাংবাদিকদের নিয়ে সোমবার বিকেলে থানা প্রাঙ্গণে উম্মুক্ত আলোচনার আয়োজন করা হয়।
উপজেলায় আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি, মাদক, জুয়া, বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিয়ে রোধকল্পে বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা ও দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাতেম আলী, নীলফামারী, সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব, মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, থানার ওসি (তদন্ত) মোকছেদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক প্রমুখ।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





