ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় ১১ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে ধুনট উপজেলার ছাতিয়ানি শাহ জালাল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক ও সনদপত্র বিতরণ করে শাহ জালাল স্মৃতি ফাউন্ডেশন।
অনুষ্ঠানে সাহিত্য বিষয়ক পত্রিকা আলোর দিশারির মোড়ক উন্মোচন করা হয়।
সংবর্ধিত মুক্তিযোদ্ধারা হলেন- আলী আজাহার শেখ, আসমত আলী, সুলতান রায়হান, সাবেত আলী, আব্দুর রহিম, অধীর চন্দ্র সাহা, মোজাম্মেল হক, আজাহার আলী, আবু তাহের, আব্দুল আজিজ, রহুল আমিন বাবলু।
ছাতিয়ানি রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ জালাল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা ইউনিটের কমান্ডার রুহুল আমিন বাবলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঢাকা বিসিপিএস এর অবসরপ্রাপ্ত পরিচালক প্রশাসন বিএম আজিজুর রহমান ও মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা ইউনিটের সহকারী কমান্ডার বদরুল আলম মিন্টু।
এসময় আরো বক্তব্য রাখেন- ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ জালাল উদ্দিন, গবেষক আব্দুর রাজ্জাক, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল বারী, আজাহারুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, প্রভাষক রেজাউল করিম রেজা, ফরিদুল ইসলাম, প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সূত্রধর, অধির চন্দ্র সাহা, সহকারী শিক্ষক রফিকুল আলম, শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের সচিব আজাহার আলী ভূঁইয়া ও পুরস্কার বিষয়ক সম্পাদক গোলাম ফারুক।
ওএফ





