হিলি সীমান্তে ভারতে মেলা দেখতে যাওয়ার সময় ৩ যুবককে আটক করেছে বিজিবি।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আ: মান্নান জানান, শনিবার সকাল সাড়ে ৯ টায় হিলি সীমান্তের ধরন্দা এলাকার ২৮৫/২৬ এস পিলার সন্নিকট দিয়ে ৩ যুবক ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটক যুবকরা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হাতিশো গ্রামের শুশান্ত কুমার(২৮), খ্রাট্রাউচনা গ্রামের রুহুল আমীন (২০) ও গাইবান্ধা জেলার গবিন্দগঞ্জ উপজেলার দঘিরকান্দি গ্রামের রাজু শেখ(২৮)।

বিজিবি আটক ৩ যুবককে হাকিমপুর থানায় সোপর্দ করেছে।

এসএইচ