মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জ্বল মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার ভোরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রাম থেকে তাকে আটক করা হয়। উজ্জ্বল মিয়া ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহেদা আক্তার জানান, উজ্জ্বল দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছেন। খবর পেয়ে ভোরে তার গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এমবি





