যশোরের শার্শার টেংরা গ্রামে মাদক অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় শার্শা থানার দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।
এ ঘটনায় এক ইউপি সদস্যসহ ৫ জনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার টেংরা গ্রামের মাদ্রাসা পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শার্শা থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন ও কামরুজ্জামান।
জানা যায়, মাদক বিক্রির গোপন সংবাদে টেংরা গ্রামের দুখু মিয়াকে (৪৫) আটক করা হয়। আটককৃত দুখু মিয়াকে নিয়ে অভিযানে নামে পুলিশ।
এ সময় তার সহযোগীরা (৩০/৩৫জন) পুলিশের ওপর হামলা চালিয়ে দুখু মিয়াকে ছিনতাই করে নিয়ে যায়। হামলায় এএসআই আলাউদ্দিনের মাথা ফেটে যায় । পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শার্শা থানার ওসি এম মশিউর রহমান জানান, এ ঘটনায় মোজাম গাজী নামে এক ইউপি সদস্যসহ অভিযুক্ত ৫ জনকে আটক করা হয়েছে।পালাতক আসামী দুখু মিয়াকে ধরতে অভিযান চলানো হচ্ছে।
নাসির/জেড





