করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাই কুমিল্লার লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ। গতকাল (১৫ জুন) রাতে আবদুল হামিদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টায় অর্থমন্ত্রীর ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সারওয়ার এই বিষয়টি নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন, সোমবার (১৫ জুন) রাতে আব্দুল হামিদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। কুমিল্লা শহরের ঝাউতলার বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি। জ্বর ছাড়া তার শরীরে অন্য কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন। তার পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা পরীক্ষার জন্য আমিও নমুনা দিয়েছি। এখনও আমার রিপোর্ট আসেনি।

লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়াশীষ রায় বলেন, লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত উপজেলায় ৩৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ২৮৮ জনের। এদের মধ্যে করোনা ১৭ জনের শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন দুইজন। উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন।

এমবি