জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন।
বুধবার দুপুরে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছেছেন তিনি।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান ডেপুটি স্পিকার।
হজ পালন করতে গিয়ে যে সকল হাজীগণ নিহত হয়েছেন তাদের মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
এআর





