টাঙ্গাইলের কালিহাতী উপজেলা এলেঙ্গা প্রেস ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (১ জুন) এলেঙ্গা রিসোর্টের হল রুমে সন্ধ্যায় আলোচনা ও দোয়া মাহফিল এবং কেক কাটা হয়।
এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় মহিলা কলেজের প্রতিষ্ঠাতা লুৎফর রহমান মতিন, এলেঙ্গা পৌরসভার মেয়র শাফি খান, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মোতালেব শিকদার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রায়হান কবির রানা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছেত তালুকদার, যায়যায় দিনের জেলা প্রতিনিধি জুবায়ের মল্লিক বুলবুল, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কালিহাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, প্রভাষক কাশীনাথ মজুমদার পিংকু,স্বাগত বক্তব্য রাখেন এলেঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন।

এসময় উপস্থিত ছিলেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ, সাপ্তাহিক ইনতিজার পত্রিকার সম্পাদক আব্দুল হাই, পাপিয়া পত্রিকার সম্পাদক সেলিম আহম্মেদ, সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক আলী মোল্লা , সাংবাদিক মীর আনোয়ার হোসেন তপন, এলেঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুমন চন্দ্র ঘোষ, সাংবাদিক কাজল আর্য,সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মামুন, প্রচার সম্পাদক ফারুক খান, দপ্তর সম্পাদক আবু সায়েম প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এলেঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি দাশ পবিত্র । আলোচনা সভা শেষে প্রেস ক্লাবের উন্নয়নে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন রাজাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো: তোফাজ্জল হোসেন।
এমকে





