উত্তরাঞ্চলের বন্যা কবলিত প্রায় ৩শ পরিবারে হাতে ত্রান ও খাদ্য সামগ্রী তুলে দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক- শিক্ষার্থীরা।
বুধবার দিন ব্যাপী নীলফামারী জেলার ডিমলা থানার তিনটি পয়েন্টে তিনশত বন্যার্তদের মাঝে চাল, ডাল, মুড়ি, চিড়া, তৈল, লবন, স্যালাইন, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত বৃহত্তর রংপুর জেলা ছাত্র কল্যান সমিতি শিক্ষক, শিক্ষার্থীরা উত্তরাঞ্চলের বন্যা কবলিত মানুষদের সাহায্যের জন্য মোটা অঙ্কের অর্থ আদায় করে।
গত কয়েক সপ্তাহ ধরে ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের কাছে গিয়ে তারা বানভাসী মানুষের জন্য চাঁদা আঁকারে অর্থ আদায় করে।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমানের নেতৃত্বে, আইনও মুসলিম বিধান বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন ও বৃহত্তর রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মিফাদ রহমান রিওনের তত্বাবধানে একটি টিম ত্রান বিতরনের উদ্দেশ্যে নীলফামারী জেলার খালিশাচাপানিতে যায়।
ত্রান টিমে সাংবাদিক প্রতিনিধি হিসেবে ছিলেন গাইবান্ধা জেলা স্টুডেন্ট কল্যাণ সোসাইটির সভাপতি রাশেদুন্নবী রাশেদ। টিমের অন্যান্য সদস্যরা হলেন, আশিকুর রহমান, সাজ্জাদ হোসাইন, শহিদুল ইসলাম, মমিনুর রহমান, মিলন, জুলফিকার, আফসানা, মারিয়া।
এসময় ডিমলা থানার খালিশাচাপানি ইউপি সদস্য রমজান আলীও তাদের সাথে যোগদেন।
হিমেল/এসএম





