গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কাভার্ডভ্যান চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত নারীর নামপরিচয় জানা যায়নি। তবে তিনি দিগন্ত সোয়েটার কারখানার শ্রমিক বলে নিশ্চিত হওয়া গেছে।
আজ শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় শাহজালাল ব্যাংকের সামনে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যানটির কাঁচ ভাঙচুর করে। এ সময় কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও তার সহকারীকে আটক করে গণপিটুনি দেয় জনতা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
জেড















