ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির ডাকা কর্মবিরতি প্রত্যাহার করে বুধবার থেকে ক্লাস শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন এ ঘোষণা দেন।
শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় কর্মকর্তাদের শাস্তির দাবিতে কয়েক দফায় কর্মবিরতি পালন করে আসছিল শিক্ষক সমিতি।
প্রথম দফায় গত ২০ মার্চ থেকে ২২ মার্চ, এরপর দাবি বাস্তবায়ন না হওয়ায় গত ১৬ এপ্রিল থেকে কর্মবিরতি শুরু করেন তারা।
মঙ্গলবার ইবির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা কর্মবিরতি স্থগিত করেন।
তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী ৯ মে সাধারণ সভা করে কঠোর আন্দোলনের সিদ্ধান্ত জানানো হবে বলে জানান শিক্ষক সমিতির নেতারা।
ওএফ





