আওয়ামী লীগে এক নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি ইউনিয়ন পরিষদ সদস্য ও দলের একটি ওয়ার্ডের সভাপতি।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজরের টেকনাফ উপজেলার হ্নীলার রঙ্গিখালী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে শফিক আহমদ রঙ্গিখালী বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন।

এসময় ১০/১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কয়েকরাউন্ড গুলি করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কে বা কারা তাকে হত্যা করেছে পুলিশ তা জানাতে পারেনি। তবে পরিবারের দাবি পূর্ব শক্রতার জের ধরে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ভুলাইয়া বৈদ্যর গ্রুপের লোকজন তাকে হত্যা করেছে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এআর