‘মহান বিজয় দিবস ২০১৪’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে বাংলাদেশ সফরে আসছেন ভারত থেকে ২০জন সামরিক কর্মকর্তা।

এদের মধ্যে ১৬জন অবসরপ্রাপ্ত এবং চারজন বর্তমানে ভারতীয় বাহিনীতে কর্মরত। প্রতিনিধিদলটি ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সশস্ত্রবাহিনী প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা দেয়। যৌথবাহিনীর সাঁড়াশি আক্রমনে দীর্ঘ নয় মাসের যুদ্ধে পাক হানাদার বাহিনী পর্যুদস্ত হয়ে পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করে।

মুক্তিযুদ্ধকালে যৌথবাহিনীর হয়ে লড়াইকারী সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল (অব.) আনন্দ স্বরূপ পিভিএসএম, এমভিসি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন, লে.জে. (অব.) এইচবি কালা, পিভিএসএম, এভিএসএম, এসসি, লে.জে. (অব.) বিনয় শংকর, পিভিএমসএম, মে.জে. (অব.) জিএস হুন্দাল, এভিএসএম, ব্রিগেডিয়ার (অব.) হরদেব সিং, ব্রিগেডিয়ার বলরাজ কাপুর, ব্রিগেডিয়ার (অব.) এইচএস লাম্বা এভিএসএম, ব্রিগেডিয়ার (অব.) সুরেন্দ্র মোহন সিং রাথুর, ব্রিগেডিয়ার (অব.) কুলবীর কুমার খাজুরিয়া, ব্রিগেডিয়ার (অব.) রতন লাল কাউল, কর্ণেল (অব.) বালাজী বিশ্বনাথ, কর্ণেল (অব.) ডিকে ঘোষ, লে. কর্ণেল (অব.) রবী ভূষন ভাটিয়া ও লে.কর্ণেল (অব.) নরেন্দ্র সিং, রিয়ার অ্যাডমিরাল (অব.) এস রামসাগর এভিএসএম, ভিআরসি, এনএম ও উইং কমান্ডার (অব.) কল্যাণ ব্রত বাগচী।

এছাড়া যৌথবাহিনীর হয়ে লড়াইকারী ভারতীয় বাহিনীর ব্রিগেডিয়ার এবি হারোলিকারের (মৃত) স্ত্রী জয়া অরুন হারোলিকারও আসছেন প্রতিনিধিদলের সঙ্গে।

এছাড়া প্রতিনিধিদলে ভারতীয় সশস্ত্রবাহিনীতে বর্তমানে কর্মরত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, মেজর জেনারেল মহেশ কুমার যাদব, কমোডর অজয় সাক্সেনা, উইং কমান্ডার অরুণ মহাদেবন ও মেজর যোগেশ পাওয়ার।

জেএ