রাজধানীর পুরান পল্টনের জামান টাওয়ারে ন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানির কার্যালয়ে আগুন লেগেছে।
শুক্রবার বেলা ২টা ৪২ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ওই ভবনেই তৃতীয় তলায় বিএনপিকে নিয়ে গঠিত কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের অফিস। এছাড়া সারাবাংলা ডটকমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে ।
ফায়ার কন্ট্রোল রুমের ফায়ারম্যান জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করছেন। তিনি জানান, ভবনের নবম তলায় এনসিআর ক্রেডিট রেটিং লিমিটেড অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনে জাতীয় ঐক্যফ্রন্ট ও অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলার অফিস রয়েছে।
আগুন লাগার পর আতঙ্কে অনেকে ভবনের ছাদে ও ওপরের ফ্লোরগুলোতে অবস্থান নিয়েছেন। আগুন দেখা না গেলেও ধুয়া আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।





