কক্সবাজারের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত, ইয়াবা ও মানবপাচার মামলার আসামিসহ কয়েকজন চিহ্নিত ছিনতাইকারী রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেএইচ