করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৪৯৮ জন।

একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৭ হাজার ৬১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৭০৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন।

বুধবার (২১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৫ হাজার ৬২৫টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৯৭৯টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩ লাখ ৬৪ হাজার ৮৮৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৫৪ লাখ ১২ হাজার ৩২টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৯ লাখ ৫২ হাজার ৮৫৬টি।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৬৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হওয়া ১৭৩ জনের মধ্যে পুরুষ ৯৮ জন আর নারী ৭৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ১২ হাজার ৭৫৯ জন এবং নারী ৫ হাজার ৭৩৯ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৬ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন।

মারা যাওয়া ১৭৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ৫৮ জন, চট্টগ্রাম বিভাগের ৩২ জন, রাজশাহী বিভাগের ১১ জন, খুলনা বিভাগের ৩৮ জন, বরিশাল বিভাগের ৮ জন, সিলেট বিভাগের ৬ জন, রংপুর বিভাগের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ৪ জন।

এমবি