রাজধানী শাহবাগ এলাকায় ভাসমান মাদবসেবীর ছুরিকাঘাতে দুই অপর দুই মাদকসেবীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রের বিবরণ অনুযায়ী, নিহত দুজন হলেন হাবিব ও মোতালেব।

পুলিশের ভাষ্য, শাহবাগে ভাসমান মাদকাসক্ত তিন ব্যক্তির মধ্যে গতকাল রাতে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে একজনের ছুরিকাঘাতে অন্য দুজন আহত হন। পরে আহত দুজন মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত ১২টার দিকে রমনা পার্ক থেকে হাবিবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। আজ বুধবার বেলা ১১টার দিকে শাহবাগ থেকে মোতালেবকে মৃত অবস্থায় আনা হয়।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার বলেন, গত রাতে শাহবাগে মাদকসেবন নিয়ে হাবিব, মোতালেব ও সোহেলের মধ্যে বিবাদ হয়। হাবিবকে ছুরিকাঘাত করেন সোহেল। মোতালেব বাধা দিলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনার পর তিনজন বিভিন্ন দিকে সরে পড়েন। ছুরিকাঘাতে আহত হাবিব ও মোতালেবের মুত্যু হয়। সোহেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএ