ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, ঢাকার কমলাপুর থেকে সকাল সোয়া ৮টার দিকে রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মালিহাতা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই বাসের ৩০ যাত্রী আহত হন।

তিনি জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

কেএইচ